Header Ads Widget

Responsive Advertisement

দেশে হাম-উপসর্গে মৃত্যু সাড়ে ৭শ ছুঁইছুঁই

 দেশে হাম-উপসর্গে মৃত্যু সাড়ে ৭শ ছুঁইছুঁই


দেশে হামের প্রকোপ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৪৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে ঢাকা ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মোট দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে সরাসরি হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, গত ১৫ মার্চ থেকে ৯ জুলাই পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৭৪৭ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে দেশে নতুন করে ১২৮ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। এছাড়া আরও ৮১৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ১ লাখ ৮ হাজার ৯৯৮ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ১৯৮ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, একই সময়ের মধ্যে সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে ৯২ হাজার ৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে তাদের মধ্যে ৮৮ হাজার ৪১৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের সময়মতো হাম-রুবেলা টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে র‍্যাশ বা হাম-সদৃশ উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments