Header Ads Widget

Responsive Advertisement

সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স-স্পেন, ম্যাচ কবে-কখন

 সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স-স্পেন, ম্যাচ কবে-কখন


ইউরোপের দুই ফুটবল পরাশক্তি ফ্রান্স ও স্পেনের মহারণ দেখতে আর বেশি অপেক্ষা করতে হবে না। বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দুই দল। সাম্প্রতিক পারফরম্যান্স ও তারকাবহুল স্কোয়াডের কারণে ম্যাচটিকে ইতোমধ্যেই ‘ফাইনালের আগেই ফাইনাল’ হিসেবে আখ্যা দিচ্ছেন ফুটবলপ্রেমীরা।

কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে স্পেন। ম্যাচের শেষ মুহূর্তে নাটকীয়ভাবে আসে তাদের জয়। বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া চোটে মাঠ ছাড়ার পর বদলি হিসেবে নামা সেনে লামেন্সের ভুলের সুযোগ কাজে লাগিয়ে জয়সূচক গোল করেন মিকেল মেরিনো।

অন্যদিকে, প্রথম কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় ফ্রান্স। পুরো ম্যাচে আধিপত্য বজায় রেখে আফ্রিকার প্রতিনিধিদের তেমন কোনো সুযোগই দেয়নি কিলিয়ান এমবাপ্পের দল।

এবার শিরোপার পথে সবচেয়ে কঠিন পরীক্ষায় নামছে দুই দলই। একদিকে থাকবে কিলিয়ান এমবাপ্পের গতি, অভিজ্ঞতা ও আক্রমণভাগের শক্তি, অন্যদিকে লামিনে ইয়ামালের নেতৃত্বে স্পেনের দ্রুত পাসিং, সৃজনশীলতা এবং টিকিটাকা ফুটবল।

বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত এই সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ জুলাই। বাংলাদেশ সময় বুধবার রাত ১টায় মাঠে গড়াবে ইউরোপের দুই ফুটবল পরাশক্তির হাইভোল্টেজ লড়াই।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments