Header Ads Widget

Responsive Advertisement

সিঙ্গাপুর ফেরত দুই যুবক রিমান্ডে

 সিঙ্গাপুর ফেরত দুই যুবক রিমান্ডে


জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার সিঙ্গাপুর ফেরত দুই যুবকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া দুই যুবক হলেন সাহেদুল ইসলাম ও রিশাদ তায়ানী।

মামলার তথ্য অনুযায়ী, সিঙ্গাপুরে অবস্থানকালে জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে সেখানকার আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটক করে। পরে বুধবার বিমানযোগে সিঙ্গাপুর পুলিশ তাদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

বিষয়টি জানার পর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট বিমানবন্দর থানা পুলিশকে অবহিত করে। পরে পুলিশ তাদের হেফাজতে নেয়।

এরপর বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাদের গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা সিঙ্গাপুরে অবস্থানকালে বিভিন্ন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার তথ্য দিয়েছেন। তারা বাংলাদেশের কোনো নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত কি না, জঙ্গি কার্যক্রমে ব্যবহৃত অর্থের উৎস, ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার এবং আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে তাদের যোগাযোগ সম্পর্কে বিস্তারিত জানতেই রিমান্ড প্রয়োজন।

শুনানি শেষে আদালত পাঁচ দিনের পরিবর্তে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানির সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments