Header Ads Widget

Responsive Advertisement

বিকেল ৪টার মধ্যে যেসব জেলায় কালবৈশাখী ঝড়ের শঙ্কা

 

বিকেল ৪টার মধ্যে যেসব জেলায় কালবৈশাখী ঝড়ের শঙ্কা


তাহাদ নিউজ ২৪ ডেস্কঃ


ঢাকাসহ দেশের ১২ জেলায় বিকেল চারটার মধ্যে কালবৈশাখী ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। রোববার (৩ মে) বাংলাদেশ আবহাওয়ার অধিদপ্তরের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, লক্ষ্মীপুর, শরীয়তপুর, নোয়াখালী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নরসিংদী, ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কিছু স্থানে রোববার বিকেল ৪ টার মধ্যে কালবৈশাখী ঝড় এবং বজ্রবৃষ্টি হতে পারে।

এ ছাড়া বিকেল ৩টার মধ্যে কুমিল্লা, নারায়ণগঞ্জ, বাগেরহাট ও ফেনী জেলার কিছু স্থানে কালবৈশাখী ঝড় এবং বজ্রবৃষ্টি হতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোববার সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

Post a Comment

0 Comments