Header Ads Widget

Responsive Advertisement

আজ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি


নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ শনিবার (২২ আগস্ট) সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।

সকাল সোয়া ১০টার দিকে স্মৃতিসৌধে পৌঁছে প্রথমে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি। এরপর মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকবেন তিনি।

এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেবে। পাশাপাশি বিউগলে বেজে উঠবে করুণ সুর।

শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর তিনি মিন্টু রোডের বাসভবনে ফিরবেন। পরে গুলশানে তার বাসভবনে যাওয়ার কথা রয়েছে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক 

Post a Comment

0 Comments