হাম আক্রান্ত সন্দেহে আরও ৭ জনের মৃত্যু
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত সন্দেহে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩১ জন।
রোববার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯২৫ জন এবং গত ১৫ মার্চ থেকে ৫ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ লাখ ৫ হাজার ৬১৮ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১০৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ৭ জুলাই পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১২ হাজার ৬৩২ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৮ হাজার ৮৪৪ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৫ হাজার ১২২ জন।
গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত সন্দেহে ৭ জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ৫ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে ৬৪৫ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।
0 Comments