Header Ads Widget

Responsive Advertisement

জেনে নিন মুরগির সাদা ভুনার সহজ রেসিপি

 জেনে নিন মুরগির সাদা ভুনার সহজ রেসিপি


মাংস রান্না করলেই তাতে ঝাল আর বেশি মশলা দেয়ার নিয়ম এবার পাল্টাতে পারেন। একই ধরনের স্বাদের খাবার বারবার খেতে খেতে অনেকেরই রুচিতে একঘেয়েমি চলে আসে। তাই ভিন্ন স্বাদের কিছু চেষ্টা করতে চাইলে হালকা মশলায় তৈরি মুরগির সাদা ভুনা হতে পারে দারুণ একটি পদ। কম মসলায় রান্না হলেও এই খাবারের স্বাদ ও ঘ্রাণ থাকে অনন্য। ঘরেই সহজে তৈরি করা যায় এমন এই সাদা ভুনা দুপুর বা রাতের খাবারের মেনুতে আনতে পারে নতুনত্ব, পাশাপাশি ভারী মসলাযুক্ত খাবারের বিকল্প হিসেবেও হতে পারে উপযুক্ত।

অনেকেরই বেশি মশলার খাবার হজম হতে অসুবিধা হয়। তাই লাঞ্চ বা ডিনারে প্রাধান্য দিতে পারেন এ হালকা মশলার মাংসকে। মুরগির মাংসের সাদা ভুনা কম মশলা আর ঝালযুক্ত হয়ে থাকে। তাই এই ধরনের রান্নায় আপনার শরীরের ক্ষতি কম হয়। পাশাপাশি হজমও হয় তাড়াতাড়ি। তবে আসুন জেনে নিই এ মাংস তৈরি করার সহজ রেসিপি।

প্রয়োজনীয় উপকরণ: বাড়িতে সাদা মাংস ভুনা তৈরি করতে আপনার যা প্রয়োজন হবে তা হলো মুরগির মাংস কাটা ২০ পিস, আদা পেস্ট ১ চা চামচ, রসুন পেস্ট ১ চা চামচ, পেঁয়াজ পেস্ট ১ চা চামচ, সাদা ও কালো গোলমরিচ গুঁড়ো ১/২ চা চামচ, চিনি ১ চা চামচ, লবণ পরিমাণমতো, তেল ৬ কাপ, পেঁয়াজ কিউব করে কাটা ৬টি, দারুচিনি ছোট টুকরো ৪টি, ছোট সবুজ এলাচ ৩ টি, কাঁচামরিচ ৪টি, লেবুর রস ১ চা চামচ, মাংস সিদ্ধ হওয়ার জন্য পানি পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন: প্রথমে চুলায় একটি সসপ্যান বসিয়ে দিন। সসপ্যান হালকা গরম হয়ে এলে এতে সবটুকু তেল দিয়ে দিন। তেল গরম হয়ে এলে এতে ঢেলে দিন কিউব করে কাটা পেঁয়াজ। পেঁয়াজ হালকা বাদামী রঙের হয়ে এলে এতে দারুচিনি আর এলাচ দিয়ে দিন। এবার অপেক্ষা করুন যতক্ষণ না সুন্দর একটি গন্ধ বের না হয়। যখন দারুচিনি আর এলাচের সুন্দর গন্ধ বের হবে তখন এতে দিয়ে দিন আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট। মশলাগুলো রান্না করুন যতক্ষণ না উপরে তেল উঠে আসে। এবার লবণ আর টকদই দিয়ে দিন।

কিছুক্ষণ রান্না করার পর মাংসগুলো এতে দিয়ে রান্না করুন আরও ৫ মিনিট। এবার দিয়ে দিন কাঁচামরিচ। মাংস সিদ্ধ হওয়ার জন্য পরিমাণমতো পানি দিয়ে দিন। মাংসে অবশ্যই হালকা গরম পানি দেবেন। তা না হলে মাংসের স্বাদে পরিবর্তন হবে। এবার সসপ্যানটি ঢেকে দিন এবং অপেক্ষা করুন মাংস সিদ্ধ না হওয়া পর্যন্ত। মাংস সিদ্ধ হয়ে গেলে এবং ঝোল ঘন হয়ে আসলে এতে লেবুর রস আর গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলুন।

ভাত, রুটি, লুচি বা ভেজিটেবল রাইস যেকোনো খাবারের সঙ্গেই এটি খেতে দারুণ লাগবে। সহজে সহজ হওয়া মাংসের এই রেসিপি আজ রাতেই বাড়িতে তৈরি করতে পারেন আর উপভোগ করতে পারেন এর মজাদার স্বাদ।

Post a Comment

0 Comments