Header Ads Widget

Responsive Advertisement

ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক গ্রাহকদের

 

ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক গ্রাহকদের


ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাংকটিতে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে গ্রাহকদের মধ্যে উদ্বেগ বাড়ায় ঈদুল আজহার পর প্রথম পাঁচ কর্মদিবসে প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকা আমানত উত্তোলন করা হয়েছে বলে ব্যাংক সূত্রে জানা গেছে।

ব্যাংকের একটি সূত্র জানায়, গত ২৪ মে চেয়ারম্যান হিসেবে খুরশীদ আলমের নিয়োগের পর থেকেই দেশের বিভিন্ন শাখায় গ্রাহকদের ভিড় বাড়তে থাকে। ফলে আমানত কমে বর্তমানে প্রায় ১ লাখ ৮১ হাজার ৬০০ কোটি টাকায় নেমে এসেছে।

তবে ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে। ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলতাফ হোসাইন এক ভিডিও বার্তায় বলেন, ইসলামী ব্যাংকের আর্থিক ভিত্তি শক্তিশালী এবং কোনো তারল্য সংকট নেই। গ্রাহকদের সব আমানত নিরাপদ রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী যে কোনো সময় টাকা উত্তোলন করা যাবে।

এদিকে নতুন চেয়ারম্যানের নিয়োগের বিরোধিতা করে গ্রাহক ও শেয়ারহোল্ডারদের একটি অংশ আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা চেয়ারম্যানের পদত্যাগ, অতীতের অনিয়ম-দুর্নীতির বিচার এবং পাচার হওয়া অর্থ ফেরত আনার দাবিসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে।

সোমবার দেশব্যাপী দুই ঘণ্টার কলমবিরতি ও অবস্থান কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়েছে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments