Header Ads Widget

Responsive Advertisement

বুবলীর সুখবরের পরই অপুর ফেসবুক পোস্টে রহস্যময় বার্তা

 বুবলীর সুখবরের পরই অপুর ফেসবুক পোস্টে রহস্যময় বার্তা


চিত্রনায়িকা শবনম বুবলীর দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন ঢাকাই সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। নতুন লুকে নিজের কিছু ছবি শেয়ার করে ভক্ত-অনুরাগীদের নজর কাড়েন তিনি।

শনিবার (৬ জুন) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি প্রকাশ করেন অপু বিশ্বাস। ছবিগুলোর সঙ্গে দেওয়া ক্যাপশনে তিনি লেখেন, “স্নিগ্ধ সৌন্দর্য এক শাশ্বত সত্তার পরিচয়। নীরব থেকেও যে আভিজাত্য আপন মহিমায় কথা বলে, তাকে আপন করে নেওয়ার নামই সৌন্দর্য।”

সাধারণ একটি ক্যাপশন হলেও সাম্প্রতিক ঘটনাপ্রবাহের কারণে সেটিকে ঘিরে নানা ব্যাখ্যা খুঁজতে শুরু করেন নেটিজেনরা। কারণ এর ঠিক আগের দিনই অভিনেত্রী শবনম বুবলী সামাজিক মাধ্যমে নিজের কন্যাসন্তানের জন্মের খবর প্রকাশ করেন।

শেয়ার করা ছবিগুলোতে গাঢ় বেগুনি রঙের শাড়িতে অপু বিশ্বাসকে বেশ স্নিগ্ধ ও আভিজাত্যপূর্ণ সাজে দেখা যায়। শাড়ির সঙ্গে মানানসই গয়না, মেকআপ ও স্টাইলিংয়ের প্রশংসা করেছেন তার ভক্তরা। তবে অনেকেই মন্তব্যের ঘরে বুবলীর প্রসঙ্গ টেনে এনে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন।

কেউ কেউ অপু বিশ্বাসকে সাহসী ও আত্মবিশ্বাসী হিসেবে উল্লেখ করেছেন, আবার কেউ তার ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ তুলে সহমর্মিতা প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে পোস্টটি ঘিরে ব্যাপক আলোচনা দেখা গেছে।

উল্লেখ্য, গত শুক্রবার শবনম বুবলী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে জানান, তার ঘরে কন্যাসন্তান এসেছে। পোস্টে তিনি অভিনেতা শাকিব খানকে ট্যাগ করলেও এ বিষয়ে শাকিব খানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments