Header Ads Widget

Responsive Advertisement

ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০

ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০ 


দীর্ঘ সাড়ে চার বছর পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৬ বিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। বুধবার (২৪ জুন) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলারে।

এর আগে ২০২২ সালের অক্টোবরে দেশের রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলারের নিচে নেমে যায়। পরবর্তী সময়ে ধারাবাহিকভাবে কমতে কমতে ২০২৪ সালের আগস্টে তা ২৫ বিলিয়ন ডলারের ঘরে পৌঁছে যায়। একই বছরের সেপ্টেম্বর মাসে রিজার্ভ আরও কমে ২৪ বিলিয়ন ডলারের ঘরে নেমে আসে।

তবে এরপর থেকে পরিস্থিতির উন্নতি হতে শুরু করে। রিজার্ভ স্থিতিশীল রাখতে বাজার থেকে ডলার ক্রয়, বৈদেশিক দায় পরিশোধে কৌশলগত পদক্ষেপ গ্রহণ এবং রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। প্রবাসী আয় দ্রুত নিষ্পত্তির জন্য কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার ফলে রেমিট্যান্স প্রবাহও ইতিবাচক ধারায় ফিরে আসে।

এরই ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের দায়িত্বকালের শেষ মাস ফেব্রুয়ারিতে দেশের রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারের ঘরে পৌঁছে। পরবর্তীতে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পরও রিজার্ভ বৃদ্ধির ধারা অব্যাহত থাকে।

সবশেষ বুধবার ৫৬ মাস পর দেশের গ্রস রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার অতিক্রম করেছে, যা দেশের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী, বুধবার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৫৫ বিলিয়ন মার্কিন ডলার।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments