Header Ads Widget

Responsive Advertisement

৯ মাসে ৩২ লাশ, মধ্যরাতের মৃত্যুফাঁদ রাজধানীর ৩০০ ফিট সড়ক

 ৯ মাসে ৩২ লাশ, মধ্যরাতের মৃত্যুফাঁদ রাজধানীর ৩০০ ফিট সড়ক


রাজধানীর পূর্বাচল এক্সপ্রেসওয়ে বা ৩০০ ফিট সড়ক দিনে শান্ত ও যানজটমুক্ত থাকলেও রাত নামলেই তা রূপ নেয় ‘মরণফাঁদে’। স্থানীয়দের অভিযোগ, গভীর রাতে সড়কটি বেপরোয়া গতির মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকদের দখলে চলে যায়। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত চলে অবৈধ রেসিং, যেখানে ট্রাফিক আইন উপেক্ষা করে ঝুঁকিপূর্ণ গতিতে যানবাহন চালানো হয়।

অনুসন্ধানে দেখা গেছে, রাত বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে মোটরসাইকেল আরোহীদের ভিড় বাড়ে এবং বিভিন্ন স্থানে রেসিংয়ের প্রস্তুতি চলে। অনেক মডিফাইড গাড়িও এসব রেসে অংশ নেয়। অতিরিক্ত গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞ ও বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক মোহাম্মদ হাদিউজ্জামান বলেন, দেশের সড়কগুলোতে নিরাপত্তাহীনতা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। সড়কে বের হলে কেউ নিরাপদে ঘরে ফিরতে পারবেন কি না, সেই নিশ্চয়তা দেওয়া কঠিন হয়ে পড়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুধু অতিরিক্ত গতির কারণেই গত নয় মাসে ৩০০ ফিট সড়কে ৩২টি দুর্ঘটনায় ৩২ জন তরুণ প্রাণ হারিয়েছেন। সড়কে গতিসীমা নির্দেশক সাইনবোর্ড থাকলেও তা মানার প্রবণতা খুবই কম বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments