ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
ফিফা বিশ্বকাপ-২০২৬-এর সব ধরনের সম্প্রচারস্বত্ব (অল মিডিয়া রাইটস) কিনতে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারের অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
রোববার (৭ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৭তম সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উত্থাপিত প্রস্তাবের ভিত্তিতে ফিফা থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডাইরেক্ট প্রোকিউরমেন্ট) বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়।
একই দিনে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৫তম সভায় এ সংক্রান্ত ক্রয় প্রস্তাবও অনুমোদন পায়।
সভায় জানানো হয়, ফিফা বিশ্বকাপ-২০২৬-এর ‘অল মিডিয়া রাইটস’ কিনতে মোট ব্যয় হবে ৭২ কোটি ৭০ লাখ ৫৭ হাজার ৬৯২ টাকা। আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার কাছ থেকে সরাসরি এই সম্প্রচারস্বত্ব সংগ্রহ করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।
এই অনুমোদনের ফলে দেশের ফুটবলপ্রেমীরা বিশ্বকাপের ম্যাচগুলো বিটিভির মাধ্যমে উপভোগ করার সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments