Header Ads Widget

Responsive Advertisement

আওয়ামী লীগ বিশৃঙ্খলা করলে ব্যবস্থা নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

 আওয়ামী লীগ বিশৃঙ্খলা করলে ব্যবস্থা নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করলে সরকারের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২০ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখা পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, “সরকার সর্বদা সজাগ রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগকে কোনো ধরনের সাংগঠনিক বা রাজনৈতিক তৎপরতা পরিচালনার সুযোগ দেওয়া হবে না। কোনো ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করা হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।”

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তাকে প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে পাঠানো হয়েছে।

তিনি বলেন, “গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়ার পর মাত্র তিন দিনের মধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সব ধরনের আনুষ্ঠানিক নথিপত্র পাঠানো হয়েছে। এখন সংশ্লিষ্ট প্রক্রিয়া চলমান রয়েছে।”

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ৫ আগস্টের পর থেকে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। অপরাধ দমনে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী আরও সক্রিয়ভাবে কাজ করছে।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষায় কৃতিত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকা রাখা পুলিশ সদস্যদের নিয়মিতভাবে পুরস্কৃত করা হবে। এতে বাহিনীর সদস্যদের কর্মোদ্যম বৃদ্ধি পাবে এবং জনগণের সেবার মান আরও উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments