Header Ads Widget

Responsive Advertisement

ভারতে এক পরিবারের ৪ জনের আত্মহত্যা

 ভারতে এক পরিবারের ৪ জনের আত্মহত্যা


ভারতের মহারাষ্ট্র রাজ্যের ওয়াশিম জেলায় একই পরিবারের চার সদস্যের মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। তবে প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

রোববার (১৪ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিম জেলার মালেগাঁও তালুকার তিভলি গ্রামে ঘটনাটি ঘটে। মৃতদের মধ্যে একজন পুরুষ, তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পুলিশ জানিয়েছে, পরিবারের কর্তা নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অন্যদিকে তার স্ত্রী ও দুই সন্তান বাড়ির পাশের একটি কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

শিরপুর থানার সাব-ইন্সপেক্টর ইমরান পাঠান জানান, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ এ বিষয়ে খবর পায়। পরে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাড়ি ও কুয়ো থেকে চারজনের মরদেহ উদ্ধার করে।

তিনি বলেন, “মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।”

পুলিশ জানিয়েছে, ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

সূত্র: এনডিটিভি

Post a Comment

0 Comments