Header Ads Widget

Responsive Advertisement

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

 স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি চালালেন প্রধানমন্ত্রী


কক্সবাজার সফরে গিয়ে ব্যতিক্রমী এক দৃশ্যের জন্ম দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) সকালে কক্সবাজার বিমানবন্দরে অবতরণের পর তিনি নিজেই গাড়ির চালকের আসনে বসে হিলটপ সার্কিট হাউসের উদ্দেশে রওনা হন।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ৯টা ৫০ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী Salahuddin Ahmed। এ সময় আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী Shahiduddin Chowdhury Annie, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী Mir Mohammad Helal Uddin, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী M Rashiduzzaman Millat, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী Md. Shariful Alam এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী Sheikh Faridul Islamসহ স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর এমন উপস্থিতি বিমানবন্দর এলাকায় উপস্থিত কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে কক্সবাজার সদর উপজেলার পাতলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর তার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি রয়েছে।

দুপুর ১টায় ২০২৪ সালের জুলাই আন্দোলনে চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ Mohammad Wasim Akram-এর কবর জিয়ারত এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তার।

পরে নবগঠিত মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এছাড়া পেকুয়ায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি স্থানীয় বিএনপির আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

দিনের শেষভাগে কক্সবাজার সমুদ্রসৈকত ও মেরিন ড্রাইভ এলাকা পরিদর্শনের পর লং বিচ হোটেলে জেলার বিশিষ্ট নাগরিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

নির্ধারিত কর্মসূচি শেষে রাত ৯টায় সপরিবারে বিমানযোগে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে তার।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments