‘এই বছরে আরেকজনের জন্যও অগ্রিম শুভেচ্ছা’, মিষ্টি জান্নাতের পোস্টে রহস্য
চিত্রনায়িকা শবনম বুবলীর ঘরে কন্যাসন্তান আসার খবরটি প্রকাশের পর থেকেই শোবিজ অঙ্গনে চলছে জোর আলোচনা। তবে এই আলোচনার পারদ আরও বাড়িয়ে দিয়েছেন আরেক চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। শাকিব-বুবলীকে অভিনন্দন জানাতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার দেয়া একটি রহস্যময় পোস্ট নিয়ে এখন নেট দুনিয়ায় চলছে আলোচনা।
শুক্রবার (৫ জুন) দিবাগত রাতে মিষ্টি জান্নাত তার ভেরিফায়েড ফেসবুক পেজে শাকিব খান ও শবনম বুবলীকে অভিনন্দন জানিয়ে একটি স্ট্যাটাস দেন।
মিষ্টি জান্নাতের ফেসবুক পোস্টটি হুবহু দেয়া হলো- ‘কন্যা সন্তানের জন্য অনেক অনেক শুভকামনা। শাকিব খান ও শবনম বুবলীকে অভিনন্দন। এই বছরে আরেকজনের জন্যও অগ্রিম শুভেচ্ছা।🥳’
স্ট্যাটাসের প্রথম অংশে শাকিব-বুবলীকে কন্যাসন্তানের জন্য অভিনন্দন জানালেও, শেষের লাইনে থাকা ‘এই বছরে আরেকজনের জন্যও অগ্রিম শুভেচ্ছা’ এবং সঙ্গে জুড়ে দেয়া ইমোজিটি নেটিজেনদের মধ্যে তুমুল কৌতূহল ও নানা ধরনের জল্পনা তৈরি করেছে। মিষ্টি জান্নাত এই ‘আরেকজন’ বলতে ঠিক কাকে ইঙ্গিত করেছেন, তা নিয়ে কমেন্ট বক্সে ভক্তদের প্রশ্নের বন্যা বয়ে যাচ্ছে।
এর আগে শুক্রবার বিকালে শবনম বুবলী সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে দ্বিতীয়বার মা হওয়ার খবর জানান। প্রথম ছেলে শেহজাদ খান বীরের পর গত ১১ মে তাদের কোলজুড়ে আসে কন্যাসন্তান শার্লিন খান। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তদের শুভেচ্ছার ঢল নেমেছে, ঠিক তখনই মিষ্টি জান্নাতের এই অগ্রিম শুভেচ্ছার বার্তা পুরো বিষয়টিতে নতুন এক রহস্যের জন্ম দিল।
0 Comments