‘এক বছরের মধ্যে প্রতি উপজেলায় ১০ হাজার কৃষি কার্ড পৌঁছানো হবে’
প্রধানমন্ত্রী Tarique Rahman বলেছেন, প্রস্তাবিত বাজেটে কৃষকদের জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়েছে এবং আগামী এক বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ৮ থেকে ১০ হাজার কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে।
শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১১টায় কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিবছর বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ার প্রবণতা দেখা গেলেও এবার সেই পরিস্থিতি হয়নি। তিনি দাবি করেন, প্রস্তাবিত বাজেটে কিছু ক্ষেত্রে কর কমানো হয়েছে এবং মদ ও সিগারেটের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলেও বিরোধী দলগুলো বাজেটের সমালোচনা করছে।
তিনি আরও বলেন, “বিএনপির রাজনীতি মানুষের কল্যাণের জন্য। কৃষকদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার থেকেই আমরা খাল খনন কর্মসূচি শুরু করেছি।”
কৃষকদের সহায়তার বিষয়ে প্রধানমন্ত্রী জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ডের মাধ্যমে বীজ ও কৃষি উপকরণ কেনার জন্য কৃষকদের এককালীন আড়াই হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে।
এর আগে শনিবার সকাল ১০টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে তিনি পাতলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments