Header Ads Widget

Responsive Advertisement

‘মাদক সেবনকারীদের’ সঙ্গে সংঘর্ষে যুবক নিহত

 ‘মাদক সেবনকারীদের’ সঙ্গে সংঘর্ষে যুবক নিহত


নোয়াখালীর সেনবাগে দুই পক্ষের সংঘর্ষে আরাফাত হোসেন ফাহিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে এক যুবককে আটক করেছে।

বুধবার (১০ জুন) রাত সাড়ে ৯টার দিকে সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের সোমবারিয়া বাজার সংলগ্ন বেলাল মাস্টারের বাড়ির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় কয়েকজন যুবক ওই এলাকায় অবস্থান করছিলেন। এ সময় তাদের সঙ্গে অপর একটি পক্ষের কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে আরাফাত হোসেন ফাহিম, শাকিব, হারুন মিয়া এবং আরও একজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টা ৪৫ মিনিটে আরাফাত হোসেন ফাহিম মারা যান।

ঘটনার পর সেনবাগ থানা পুলিশ অভিযান চালিয়ে হারুন মিয়া (২৬) নামে এক যুবককে আটক করে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তি ঘটনার সঙ্গে জড়িত এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, ঘটনার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে একজনকে আটক করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments