কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (১৩ জুন) সকালে কক্সবাজার পৌঁছেছেন। সকাল পৌনে ১০টার দিকে তাকে বহনকারী বিমান কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে সকাল পৌনে ৯টার দিকে রাজধানীর গুলশানের বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও কক্সবাজার সফরে রয়েছেন।
সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় কক্সবাজারের পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী। পরে সেখানে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
এছাড়া বৃক্ষরোপণ, খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সব কর্মসূচি শেষে রাতেই ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে কক্সবাজারে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments