Header Ads Widget

Responsive Advertisement

জ্বালানির দাম বাড়া নিয়ে বিশ্বব্যাংকের সতর্কবার্তা

 

জ্বালানির দাম বাড়া নিয়ে বিশ্বব্যাংকের সতর্কবার্তা



সুত্রঃ ঢাকা ট্রিবিউন

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ২০২৬ সালে জ্বালানি পণ্যের দাম বাড়তে পারে প্রায় ২৪% পর্যন্ত। 

   
মঙ্গলবার (২৮ এপ্রিল) এ পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। একই সঙ্গে সামগ্রিক পণ্যের (কমোডিটি) দাম ১৬% বাড়তে পারে বলে ধারণা করা হয়েছে।

বিশ্বব্যাংক তার ‘কমোডিটি মার্কেটস আউটলুক’ নামে এক প্রতিবেদনে জানায়, জ্বালানি অবকাঠামোর ওপর হামলা এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিঘ্নের কারণে তেল সরবরাহে রেকর্ড পরিমাণ ধাক্কা (সাপ্লাই শক) তৈরি হয়েছে।

এই প্রণালি দিয়ে বিশ্বে সমুদ্রপথে পরিবাহিত মোট অপরিশোধিত তেলের প্রায় ৩৫% সরবরাহ করে। এর ফলে বৈশ্বিক তেল সরবরাহ প্রাথমিকভাবে দৈনিক প্রায় ১ কোটি (১০ মিলিয়ন) ব্যারেল কমে গেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালে সার (ফার্টিলাইজার) পণ্যের দাম ৩১% পর্যন্ত বাড়তে পারে, মূলত ইউরিয়ার দাম ৬০% পর্যন্ত বেড়ে যাওয়াই এর প্রধান কারণ।

এছাড়া অ্যালুমিনিয়াম, তামা ও টিনসহ বেস মেটালের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। ভূরাজনৈতিক অনিশ্চয়তার কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে চাহিদা বাড়ায় মূল্যবান ধাতুর দামও ৪২% পর্যন্ত বাড়তে পারে।

Post a Comment

0 Comments