দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু
সারাদেশে হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৪৮ জন, শনাক্ত হয়েছে ৮৪ এবং সন্দেহজনক শনাক্ত ১ হাজার ১৫১ জন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, সারাদেশে হামের সংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আক্রান্তদের চিকিৎসা ও সংক্রমণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট হাসপাতাল ও জেলা স্বাস্থ্য বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের বিস্তার রোধে দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার করা জরুরি। পাশাপাশি আক্রান্ত শিশুদের আলাদা করে চিকিৎসা দেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশে হামের সংক্রমণ বাড়ছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য স্থানীয় পর্যায়ে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানানো হয়েছে।

0 Comments