অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে ঐতিহাসিক জয়ে ক্রিকেটবিশ্বকে বড় ধরনের এক বার্তা দিয়েছে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন দাপুটে জয় – বাংলাদেশের ইতিহাসে তো বটেই, ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা ম্যাচ। টাইগারদের এমন জয়ে অজি কিংবদন্তি স্টিভ ওয়াহও বেশ সন্তুষ্ট।
ম্যাকাইয়ে আজথেকে শুরু হয়েছে দ্বিতীয় টেস্ট। যেখানে প্রথম ইনিংসে ইনিংসে ৬৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। জবাব দিতে নামা অজিদেরও চেপে ধরেছে টাইগাররা। ১৪৮ রান তুলতেই নেই অস্ট্রেলিয়ার ৮ উইকেট। বলা চলে, লড়াই হচ্ছে সেয়ানে-সেয়ানে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ জিতলে অবাক হবেন না স্টিভ ওয়াহ। যদিওবা মন্তব্যটা করেছেন ম্যাচ শুরুর আগে। বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং প্রাচীন ক্রিকেট বিষয়ক প্রকাশনা ও সংবাদ মাধ্যম উইজডেন-এর দ্যা স্কুপ অনুষ্ঠানে ওয়াহ বলেছেন, ‘বাংলাদেশ যেভাবে খেলেছে, তা সত্যিই খুব ভালো লেগেছে আমার। তারা অস্ট্রেলিয়ার ওপর চড়াও হয়েছিল। ভীত বা শঙ্কিত ছিল না এবং খুবই আক্রমণাত্মক খেলেছিল। তারা রানের জন্য ভালোভাবে দৌড়েছে। তাদের ফিল্ডিং ভালো ছিল, বোলিং ছিল অসাধারণ, অধিনায়কত্বও ছিল চমৎকার।’
ওয়াহ আরও বলেছেন, ‘তাদের পক্ষ থেকে খুব ভালো মানের টেস্ট পারফরম্যান্স ছিল এবং সকল প্রতিকূলতার বিরুদ্ধে জয় (পেয়েছে তারা)। এর তিন-চার দিন আগে প্রস্তুতি ম্যাচে তারা ৫৪ রানে অলআউট হয়েছিল। তাই এটি টেস্ট ক্রিকেটের ইতিহাসে সেরা ফলগুলোর একটি। ডারউইনে তারা যেভাবে খেলেছে, (ম্যাকাইয়ে) সেভাবে খেলতে পারলে ২-০ ব্যবধানে জেতা সম্ভব। এটা অস্বীকার করার উপায় নেই যে, অস্ট্রেলিয়াকে একেবারেই উড়িয়ে দিয়ে ৯ উইকেটে জিতেছে তারা। টেস্ট ক্রিকেটে এটা অনেক বড় ব্যবধানে জয়।’
স্টিভ ওয়াহর মতে, ‘দেখুন, অস্ট্রেলিয়া দলের কাছ থেকে বড় প্রতিক্রিয়া আশা করছি আমি। আরও বেশি আগ্রাসন, আরও বেশি প্রাণশক্তি। তারা যদি ভালো পারফরম্যান্স না করে, তাহলে খুব অবাক হব আমি। তবে এটাও ঠিক যে, প্রথম টেস্ট জয়ের পর বাংলাদেশ অনেক আত্মবিশ্বাস পেয়েছে এবং তাদের হারানো কঠিন হবে।’
সুত্রঃ কালবেলা
0 Comments