Header Ads Widget

Responsive Advertisement

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট


 এনসিপি নেতা ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের হলফনামায় তথ্য গোপনের অভিযোগ এনে তার সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) নোয়াখালীর হাতিয়া উপজেলার স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।

রিটকারীর আইনজীবী জানিয়েছেন, বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হওয়ার কথা রয়েছে।

রিটে আব্দুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ ও তাৎক্ষণিক উদ্যোগ নিতে আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।

তবে রিটে আনা অভিযোগের বিষয়ে আব্দুল হান্নান মাসউদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আদালতে শুনানির পর বিষয়টি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments