Header Ads Widget

Responsive Advertisement

সিলেট ফের সড়ক দুর্ঘটনা, শিশুসহ নিহত ৪


সিলেটের ওসমানীনগরে আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। শনিবার (২২ আগস্ট) বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণগ্রাম (কসরতল) এলাকায় তেলবাহী ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী পদ্মার তেলবাহী একটি ট্রাক ব্রাহ্মণগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments