Header Ads Widget

Responsive Advertisement

ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

 

২০২৫ সালের ৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাসভবন ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে তামান্না চৌধুরী প্রিয়াংকা (৪৪) নামের এক নারী এ আবেদন করেন। বাদীর জবানবন্দি গ্রহণ শেষে নথি পর্যালোচনা করে আদালত আদেশ দেবেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী এ কে এম শরীফ উদ্দিন।

আবেদনে সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, রিজওয়ানা হাসান, নাহিদ ইসলাম, মোস্তফা সরওয়ার ফারুকী, শফিকুল আলম, জাহাঙ্গীর আলম চৌধুরী, মাহফুজ আলম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আক্তার হোসেন, সারজিস আলম, আবদুল হান্নান মাসুদ, সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুম, ডা. তাসনিম জারাসহ আরও কয়েকজনের নাম রয়েছে।

মামলার আবেদনে অভিযোগ করা হয়েছে, ৫ আগস্ট রাতে আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ, উসকানি ও সহযোগিতায় কয়েক হাজার মানুষ ধানমন্ডি ৩২ নম্বরের ভবনে হামলা চালায়। তারা ভবনে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে এবং বিভিন্ন ঐতিহাসিক দলিল, বই ও মূল্যবান সম্পদের ক্ষতি করে।

অভিযোগে আরও বলা হয়, পরে দুটি বুলডোজার, এক্সক্যাভেটর ও হ্যামারসহ ভারী যন্ত্রপাতি এনে ভবনটি ভাঙার কাজ শুরু করা হয়। পরদিন ৬ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত ভবনটি গুঁড়িয়ে দেওয়া হয় বলে মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে।

আবেদনে হাসনাত আবদুল্লাহর একটি ফেসবুক পোস্টের কথাও উল্লেখ করা হয়েছে। বাদীপক্ষের দাবি, ওই পোস্টের পর ধানমন্ডি ৩২ নম্বরে হামলা, অগ্নিসংযোগ ও বিস্ফোরক দ্রব্য ব্যবহারের ঘটনা ঘটে।

বাদীপক্ষ দণ্ডবিধির বিভিন্ন ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইন ও সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় অপরাধ আমলে নেওয়ার আবেদন করেছে। একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করা হয়েছে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments