Header Ads Widget

Responsive Advertisement

ঢাকা কলেজের হলপাড়ার হোটেলের খাবারে মিলল সিগারেটের অংশ

 

ঢাকা কলেজের আবাসিক হলপাড়া এলাকার ভুট্টোর হোটেলের খাবারে সিগারেটের অংশ পাওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সাইফুল ইসলাম শুভ নামের এক শিক্ষার্থী খাবার খাওয়ার সময় তরকারির মধ্যে সিগারেটের অংশ দেখতে পান।

ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, বিষয়টি হোটেলের কর্মচারীদের দেখানোর সময় তাদের কয়েকজনকে হাতে সিগারেট নিয়ে ধূমপান করতেও দেখা যায়।

শিক্ষার্থীরা জানান, এর আগেও ওই হোটেলের খাবারে পোকামাকড়, মাছ ধরার বড়শি ও বিভিন্ন ধরনের ময়লা পাওয়ার অভিযোগ উঠেছিল। ফলে হোটেলটির খাবারের মান ও পরিচ্ছন্নতা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

অভিযোগের বিষয়ে হোটেল মালিক ভুট্টো দাবি করেন, বাবুর্চি সিগারেট খেয়ে টেবিলে রাখার পর সেটি অসাবধানতাবশত ভাজির মধ্যে পড়ে যায়। বিষয়টি জানার পর তিনি ওই বাবুর্চিকে বাদ দিয়েছেন এবং ভবিষ্যতে এমন ঘটনা আর হবে না বলে আশ্বস্ত করেন।

এ বিষয়ে ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ বলেন, বিষয়টি তিনি ঘটনাদিনেই জানতে পেরেছেন। এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভুট্টুকে ডেকে এনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

উপাধ্যক্ষ আরও বলেন, এর আগেও ওই হোটেল মালিককে সতর্ক করা হয়েছিল। শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসের ভেতরে ভালো মানের খাবারের ব্যবস্থা নিশ্চিত করতে কলেজ কর্তৃপক্ষ কাজ করছে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments