Header Ads Widget

Responsive Advertisement

ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার-ডেপুটি স্পিকার


 দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করা স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল এবং বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। এতে বিরোধীদলীয় সংসদ সদস্যরাও ভোট দিচ্ছেন।

এবারের নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্যের ভোট দেওয়ার কথা রয়েছে। ভোটগ্রহণ ও নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর সংসদ কক্ষেই ব্যালট গণনা করা হবে। গণনা শেষে মোট কতটি ভোট পড়েছে, কতটি বৈধ হয়েছে এবং দুই প্রার্থীর মধ্যে কে কত ভোট পেয়েছেন তা জানিয়ে ফল ঘোষণা করবেন নির্বাচনকর্তা সিইসি।

পরে নির্বাচন কমিশন সচিবালয় থেকে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলসংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments