Header Ads Widget

Responsive Advertisement

সাউন্ডবক্সকে বোমা ভেবে আতঙ্ক, বেজে উঠল বঙ্গবন্ধুর ভাষণ


 

মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটির তারে ঝুলিয়ে রাখা বোমাসদৃশ তিনটি বস্তু ঘিরে ভোর থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো উদ্ধার করে।

শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে একটি বক্সসদৃশ বস্তু দেখতে পান স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে যায়। পরে পুলিশ গিয়ে সেটি নামিয়ে আনে।

পুলিশ জানায়, বস্তুটি বোমা নয়। দেখতে সাউন্ড বক্সের মতো ওই বক্সে ব্যাটারি ও তারের সংযোগ ছিল। বক্সটি খুলে ভেতরে সাউন্ড বক্সের মতো একটি যন্ত্র পাওয়া যায়।

এরপর শহরের কোর্টমোড় ও ড. শহীদ সামসুজ্জোহা পার্কের সামনের বৈদ্যুতিক খুঁটিতেও একই ধরনের আরও দুটি বক্স থাকার খবর পায় পুলিশ। সেগুলোও উদ্ধার করে থানায় নেওয়া হয়।

স্থানীয় পথচারীরা জানান, সকাল সোয়া ৯টার দিকে ড. শহীদ সামসুজ্জোহা পার্কের সামনে থাকা একটি বক্স থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজতে শোনা যায়।

মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবীর বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। এগুলো বোমা নয়। কে বা কারা শহরের বিভিন্ন স্থানে এসব বস্তু স্থাপন করেছে, তা অনুসন্ধান করা হচ্ছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments