১৫ আগস্ট ঘিরে ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে আসা যুবলীগের এক সক্রিয় কর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম অর্ণব দাস (৩৭)।
শনিবার (১৫ আগস্ট) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে এলে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য, অর্ণব দাস যুবলীগের সক্রিয় সদস্য। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে।
এদিকে, ১৫ আগস্টকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments