Header Ads Widget

Responsive Advertisement

দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেটে ধীরগতি


 

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) প্রায় আড়াই ঘণ্টা ইন্টারনেটে ধীরগতি দেখা দিয়েছে। কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সি-মেই-উই-৫-এর পূর্ব ও পশ্চিম—দুই দিকের সংযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) সূত্র জানায়, বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ক্যাবলটির উভয় দিকের সংযোগ বন্ধ ছিল। এ সময় দেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেট ব্যবহারে ধীরগতি দেখা দেয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর মাতারায় এসএমডব্লিউ-৫-এর ল্যান্ডিং স্টেশন বা সংশ্লিষ্ট সরঞ্জামে কারিগরি ত্রুটি দেখা দিতে পারে। তবে ত্রুটির সুনির্দিষ্ট স্থান ও কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ক্যাবলটি অচল থাকার সময়ে বিকল্প পথে আন্তর্জাতিক ব্যান্ডউইথ সরবরাহ করা হলেও কোথাও কোথাও ইন্টারনেটের গতি কমে যায়। পরে দুপুর ২টার দিকে ক্যাবলটির সংযোগ সচল হলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

বিএসসিপিএলসির এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, কারিগরি ত্রুটির কারণে কিছু সময় ক্যাবলটি ডাউন ছিল। বর্তমানে সংযোগ স্বাভাবিক রয়েছে এবং সামগ্রিকভাবে ইন্টারনেট সেবায় বড় ধরনের প্রভাব পড়েনি।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments