Header Ads Widget

Responsive Advertisement

রাষ্ট্রপতি নির্বাচনে যে কারণে ভোট দিতে পারবেন না মির্জা আব্বাস

 


দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ বৃহস্পতিবার (২০ আগস্ট)। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

সংসদের ৩৫০টি আসনের মধ্যে চট্টগ্রাম-৪ আসন শূন্য থাকায় এবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য। তবে অসুস্থতাজনিত কারণে দেশের বাইরে থাকায় ভোট দিতে পারছেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস।

ভোট দিতে না পারার বিষয়টি জানিয়ে জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দিয়েছেন মির্জা আব্বাস। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

রাষ্ট্রপতি নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ

প্রায় ৩৫ বছর পর দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি পদে ভোটাভুটি হচ্ছে। এর আগে সাধারণত রাষ্ট্রপতি নির্বাচনে একক প্রার্থী থাকায় ভোটের প্রয়োজন হয়নি।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments