জরুরি রক্ষণাবেক্ষণ ও নতুন ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের সংযোগ কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার বেশ কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬ ও ৭ নম্বর ফিডার এবং ৮ নম্বর ফিডারের আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়—
- বনপাড়া ফজলিতলা
- পার আহম্মেদপুর ও আহম্মেদপুর বাজার
- খৌদ্দকাচুটিয়া ও বৃ-কাচুটিয়া
- কেচুয়াকোড়া ও বালিয়া
- কলাকান্ত নগর
- ধানুড়া (আংশিক)
- কায়েমকোলা ও কুমরুল
- রামাগাড়ি ও কামারদহ
- নওপাড়া
- কালিকাপুর (আংশিক)
- আটঘরিয়া
- বড়বড়িয়া
তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments