Header Ads Widget

Responsive Advertisement

জ্বালানি সংকট দ্রুত সমাধানের সুযোগ নেই: অর্থমন্ত্রী


জ্বালানি সংকট দ্রুত সমাধানের সুযোগ নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ২০২৬ অর্থবছরের দ্বি-বার্ষিক অর্থনৈতিক পরিস্থিতি, রাজস্ব ও মুদ্রানীতি এবং বেসরকারি খাতের প্রত্যাশা বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের হাতে থাকা সব ধরনের উদ্যোগ নেওয়া হলেও এর সমাধান হবে ধীরগতিতে। বর্তমানে জ্বালানি সংকট পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে নেই বলেও জানান তিনি।

অর্থনৈতিক সংকট কাটাতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে আমির খসরু বলেন, বিনিয়োগ ছাড়া বর্তমান সংকট থেকে বেরিয়ে আসার সুযোগ নেই। তাই দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments