বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।
শনিবার (১৫ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ শ্রদ্ধা জানান।
প্রসঙ্গত, ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান মাশরাফি বিন মর্তুজা। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও নেতাদের অনেকে বিদেশে চলে গেলেও মাশরাফি দেশেই অবস্থান করছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তার নীরব ভূমিকা নিয়ে সমালোচনা হয়। আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করলেও জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ‘দ্য ক্যাপ্টেন’ নামে ভক্তদের কাছে ব্যাপক পরিচিত ছিলেন। আন্দোলনের সময় তার নীরবতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন অনেকে।
পরে নিজের নীরব থাকার কারণ নিয়েও বক্তব্য দেন মাশরাফি।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments