বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কখনো ভাবেননি তিনি রাষ্ট্রপতি হবেন। দলীয় সিদ্ধান্ত ও মহান আল্লাহর অশেষ মেহেরবানিতেই এই সুযোগ এসেছে বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর হেয়ার রোডে নিজের সরকারি বাসভবনে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকা’র নেতাদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমি কখনো ভাবিনি যে রাষ্ট্রপতি হবো। এটা দলের এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানি। রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, আমি জনগণের পাশে থেকে সেবা করব।’
তিনি আরও বলেন, যতই ব্যস্ত থাকুন কিংবা যেখানেই থাকুন না কেন, সবসময় জনগণের জন্য এবং এলাকার উন্নয়নে পাশে থাকার চেষ্টা করবেন।
সাক্ষাৎকালে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকা’র নেতারা পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেওয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন।
পরে তিনি উপস্থিত সাংবাদিকদের খোঁজখবর নেন এবং বিভিন্ন বিষয়ে তাদের সঙ্গে মতবিনিময় করেন।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments