বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় রোববার (১৬ আগস্ট) শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। শহরটির বায়ুমান সূচক (AQI) স্কোর ১৯১।
তবে তুলনামূলক স্বস্তিতে রয়েছে ঢাকা। ৭০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ২৯তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী। এই মাত্রার বায়ু ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে বিবেচিত হয়।
রোববার সকাল ৮টা ২০ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারের প্রকাশিত তথ্যে এসব জানা যায়।
তালিকায় ১৮২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে বড় শহর দুবাই। ১৭২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। বাহরাইনের রাজধানী মানামা ১৬১ স্কোর নিয়ে চতুর্থ এবং কাতারের রাজধানী দোহা ১৫২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ু ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।
এ ছাড়া AQI স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments