Header Ads Widget

Responsive Advertisement

রাষ্ট্রপতি নির্বাচন: কর্নেল অলির মনোনয়নপত্র বৈধ


 

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৬ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কনফারেন্স রুমে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচনি কর্তা ও সিইসি এএমএম নাসির উদ্দিন তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

এ সময় ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, বেলা ১২টায় বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হওয়ার কথা রয়েছে।

যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে নির্বাচন কমিশন। বৈধ প্রার্থীরা আগামী ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।

একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ভোট দেবেন সংসদ সদস্যরা।

এবার রাষ্ট্রপতি পদে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে বিএনপি একটি এবং ১১ দলীয় ঐক্য দুটি মনোনয়নপত্র জমা দিয়েছে। অলি আহমদের একটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা হওয়ায় একই জোটের অপর মনোনয়নপত্রটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments