Header Ads Widget

Responsive Advertisement

ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন আজ

 


জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে আজ মঙ্গলবার (৪ আগস্ট) যুক্তিতর্ক শুরু হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারিক প্যানেলে এ মামলার যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। দিনের কার্যক্রমে প্রথমে রাষ্ট্রপক্ষ বা প্রসিকিউশন তাদের যুক্তি তুলে ধরবে। এরপর আসামিপক্ষ নিজেদের বক্তব্য উপস্থাপনের সুযোগ পাবে।

মামলার আসামিরা হলেন—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

ট্রাইব্যুনালের তথ্য অনুযায়ী, মামলার সাত আসামিই বর্তমানে পলাতক।

এর আগে চলতি বছরের ২২ জানুয়ারি ট্রাইব্যুনাল-২ সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। পরে দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে গত ২ আগস্ট মামলার সাক্ষ্যপর্ব সমাপ্ত হয়।

এ মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট ২৮ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments