চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, এক তরুণীর দায়ের করা এজাহারের ভিত্তিতে গত ১৯ জুলাই জয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অভিযোগে বলা হয়েছে, ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর জয় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ভুক্তভোগীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।
এজাহার অনুযায়ী, গত ১৪ জুলাই রাতে চান্দগাঁও থানাধীন সুইট প্যালেস হোটেলের ২০৮ নম্বর কক্ষে বিয়ের আশ্বাস ও প্রলোভন দেখিয়ে তিনি ভুক্তভোগীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।
মামলায় আরও উল্লেখ করা হয়, পরবর্তীতে ভুক্তভোগী বিয়ের জন্য বারবার অনুরোধ জানালেও জয় তা প্রত্যাখ্যান করেন এবং তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। পরে ভুক্তভোগী জানতে পারেন, জয় আগে থেকেই বিবাহিত।
এ ঘটনায় বাংলাদেশ দণ্ডবিধির ৪৯৩ ধারা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত)-এর ৯(১) ধারায় চান্দগাঁও থানায় মামলা করা হয়। মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া আফতাব মজুমদার জয় এনসিপির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য বলে নিশ্চিত করেছেন সংগঠনের মহানগর কমিটির দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয়।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments