Header Ads Widget

Responsive Advertisement

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

 


অসুস্থতার কারণ দেখিয়ে আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করছেন মো. সাহাবুদ্দিন। বঙ্গভবনের নির্ভরযোগ্য সূত্র এবং একাধিক কর্মকর্তার বরাতে এ তথ্য জানা গেছে। তবে এ বিষয়ে এখনো রাষ্ট্রপতি কার্যালয় বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

সূত্র জানায়, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতিকে পদত্যাগের বিষয়ে অবহিত করা হয়েছে। শুক্রবার দুপুরের মধ্যে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠাতে পারেন বলে বঙ্গভবনের কর্মকর্তারা জানিয়েছেন।

বঙ্গভবনের একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, রাষ্ট্রপতির পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সূত্র আরও জানিয়েছে, নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হতে বিলম্ব হলে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন।

বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্রের দাবি, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদত্যাগের বিষয়ে দলের উচ্চপর্যায় থেকে বার্তা দেওয়া হয়েছে।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন এবং একই বছরের ২৪ এপ্রিল দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব পালনকালে তিনি সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ওপেন হার্ট সার্জারি করান। পরে যুক্তরাজ্যে স্বাস্থ্য পরীক্ষার সময় হৃদযন্ত্রে ব্লক ধরা পড়লে তার সফল এনজিওপ্লাস্টি ও স্টেন্ট প্রতিস্থাপন করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করলে সৃষ্ট রাজনৈতিক সংকটে রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি রাজনৈতিক দল, সুশীল সমাজ ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকার গঠন এবং নতুন সরকারকে শপথ পাঠ করান।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments