ফিফা বিশ্বকাপ ট্রফি শুধু ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার নয়, এটি বিশ্বের অন্যতম আলোচিত ট্রফিও। কোটি কোটি ফুটবলপ্রেমীর স্বপ্নের এই ট্রফি নিয়ে বরাবরই কৌতূহল থাকে—এতে কতটা সোনা রয়েছে, এর মূল্য কত এবং কী দিয়ে তৈরি করা হয়েছে।
আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যম গোল ডট কমের এর তথ্য অনুযায়ী, বর্তমান ফিফা বিশ্বকাপ ট্রফিটি তৈরি করা হয়েছে ১৮ ক্যারেট সোনা দিয়ে। ট্রফিটির মোট ওজন ৬.১৭৫ কিলোগ্রাম এবং উচ্চতা প্রায় ৩৬.৮ সেন্টিমিটার। ১৯৭৪ সাল থেকে ব্যবহৃত হয়ে আসা এই ট্রফিটির নকশা করেছিলেন ইতালিয়ান শিল্পী সিলভিও গাজ্জানিগা।
গোল ডট কমের এর প্রতিবেদনে বলা হয়েছে, ট্রফিটিতে প্রায় ৩০ হাজার ৮৭৫ ক্যারেট ১৮ ক্যারেট সোনা ব্যবহারের তথ্য প্রচলিত রয়েছে। ১৮ ক্যারেট সোনার অর্থ হলো এতে প্রায় ৭৫ শতাংশ খাঁটি সোনা থাকে এবং বাকি অংশ অন্যান্য ধাতুর মিশ্রণ।
ট্রফিটির নকশায় দেখা যায়, দুইজন মানুষ পৃথিবীকে ওপরে তুলে ধরেছেন। এর নিচের অংশে ব্যবহার করা হয়েছে সবুজ রঙের ম্যালাকাইট পাথর। বিশ্বকাপের প্রতীকী গুরুত্বের পাশাপাশি এর নির্মাণশৈলীও এটিকে একটি অনন্য ট্রফিতে পরিণত করেছে।
তবে অনেকের ধারণা, বিশ্বকাপ ট্রফিটি পুরোপুরি খাঁটি সোনার তৈরি। বাস্তবে এটি পুরোপুরি বিশুদ্ধ সোনার নয়; বরং ১৮ ক্যারেট সোনা দিয়ে তৈরি। যদি পুরো ট্রফিটি খাঁটি সোনা দিয়ে বানানো হতো, তাহলে এর ওজন অনেক বেশি হয়ে যেত।
বিশ্বকাপ জয়ী দলকে আসল ট্রফিটি স্থায়ীভাবে দেওয়া হয় না। ফিফার নিয়ম অনুযায়ী, চ্যাম্পিয়ন দলকে ট্রফির একটি প্রতিরূপ দেওয়া হয়, আর আসল ট্রফিটি ফিফার কাছেই সংরক্ষিত থাকে।
ফুটবলের সবচেয়ে বড় আসরের সবচেয়ে কাঙ্ক্ষিত এই ট্রফি তাই শুধু সোনার তৈরি একটি বস্তু নয়, বরং এটি বিশ্ব ফুটবলের ইতিহাস, গৌরব ও শ্রেষ্ঠত্বের প্রতীক।
সুত্রঃ স্টার নিউজ
0 Comments