Header Ads Widget

Responsive Advertisement

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

 এলপিজির নতুন দাম ঘোষণা আজ


জুলাই মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম বাড়বে নাকি কমবে, তা জানা যাবে আজ বৃহস্পতিবার (২ জুলাই)। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এদিন এক মাসের জন্য এলপিজির নতুন মূল্য ঘোষণা করবে।

বুধবার (১ জুলাই) বিইআরসির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকোর ঘোষিত জুলাই ২০২৬ মাসের সৌদি সিপি (Contract Price) অনুযায়ী ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির নতুন মূল্য নির্ধারণ করা হবে। বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত বিইআরসি কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দর ঘোষণা করা হবে।

একই সঙ্গে কমিশনের ওয়েবসাইটেও নতুন মূল্যসংক্রান্ত আদেশ প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিইআরসি।

এর আগে গত ২ জুন বিইআরসি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করে। একই সময়ে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা করা হয়।

নতুন মূল্য ঘোষণার পর তাৎক্ষণিকভাবে সারা দেশে বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম কার্যকর হবে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments