হিজরি ১৪৪৮ সালের শুরু উপলক্ষে জ্যোতির্বিদ্যাগত হিসাব-নিকাশে মুসলমান ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি তারিখ প্রকাশ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ২০২৭ সালের রমজানের প্রথম দিন এবং পবিত্র ঈদুল ফিতরের প্রথম দিনের সম্ভাব্য তারিখ।
সৌদি আরবের হিজরি ক্যালেন্ডারবিষয়ক ওয়েবসাইট জানিয়েছে, ১৪৪৮ হিজরির রমজান মাস আগামী বছরের প্রথম এক-তৃতীয়াংশে পড়বে। হিসাব অনুযায়ী, ২০২৭ সালের রমজানের প্রথম দিন হতে পারে ৮ ফেব্রুয়ারি (সোমবার)।
ওয়েবসাইটটি আরও জানায়, ২০২৭ সালের রমজানের চাঁদ দেখা হবে শনিবার, অর্থাৎ ১৪৪৮ হিজরির ২৯ শাবান। ধারণা করা হচ্ছে, শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং ৭ ফেব্রুয়ারি (রোববার) শেষ হবে। এরপর ৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হবে।
আর ২০২৭ সালের ঈদুল ফিতর সম্পর্কে একই ওয়েবসাইট জানায়, ১৪৪৮ হিজরির রমজান মাস ২৯ দিনের হতে পারে এবং ৮ মার্চ (সোমবার) শেষ হবে। সে হিসাবে পবিত্র ঈদুল ফিতরের প্রথম দিন হবে ৯ মার্চ (মঙ্গলবার)।
তবে ১৪৪৮ হিজরি বছরের শুরুর তারিখ নিয়ে আরব ও ইসলামি দেশগুলোর মধ্যে ভিন্নতা ছিল। কিছু দেশে নতুন হিজরি বছর শুরু হয় ১৬ জুন (মঙ্গলবার) ২০২৬, আবার অন্য কিছু দেশ ১৭ জুনকে ১৪৪৮ হিজরির মহররম মাসের প্রথম দিন হিসেবে নির্ধারণ করে।
সূত্র: জর্ডান নিউজ
0 Comments