Header Ads Widget

Responsive Advertisement

ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর


 

তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বাংলাদেশে এটিই তার প্রথম সরকারি সফর। এই সফরের মাধ্যমে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় তার আগমনের বিষয়টি নিশ্চিত করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এক বার্তায় বলেন, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গরকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত। তার এ সফর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী করবে এবং আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সফরের প্রথম দিনেই সার্জিও গরের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার, ঢাকা-ওয়াশিংটন দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ এবং সাম্প্রতিক আঞ্চলিক কূটনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

এছাড়া বর্তমান আঞ্চলিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়েও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করা হতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, সার্জিও গরের এই সফর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও গতিশীল করার পাশাপাশি আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে দুই দেশের সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments