Header Ads Widget

Responsive Advertisement

বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন


পদত্যাগের দুই দিন পর রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়ে রাজধানীর গুলশানের নিজ বাসভবনের উদ্দেশে রওনা হয়েছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রোববার (২৬ জুলাই) বেলা ২টা ৪০ মিনিটের দিকে তিনি বঙ্গভবন ত্যাগ করেন। বিদায়ের আগে শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেন তিনি। এতে বঙ্গভবনের বিভিন্ন কর্মকর্তা অংশ নেন।

এর আগে, গত ২৪ জুলাই বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠান মো. সাহাবুদ্দিন। পদত্যাগপত্র গ্রহণের পর সংসদ ভবনের শপথকক্ষে সংবাদ সম্মেলন করে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান স্পিকার।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের ঘোষণাও দেন স্পিকার। নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার প্রায় পৌনে দুই বছর আগেই রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান মো. সাহাবুদ্দিন। পদত্যাগপত্রে তিনি শারীরিক অসুস্থতাকে দায়িত্ব ছাড়ার কারণ হিসেবে উল্লেখ করেন।

এদিকে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করলেও আবাসিকভাবে স্পিকারের সরকারি বাসভবনেই অবস্থান করবেন।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments