Header Ads Widget

Responsive Advertisement

৩০ জুলাই দিনব্যাপী সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার

 


রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে দুই অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (২৭ জুলাই) সকালে হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত দুই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং দীর্ঘদিন ধরে হাসপাতাল চত্বরে ঘুরাফেরা করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণেই তাদের মৃত্যু হয়েছে।

মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments