Header Ads Widget

Responsive Advertisement

বহিষ্কৃত জামায়াত এমপি গাজী নজরুল গ্রেপ্তার

 


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে সদ্য বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম।

ডিবি সূত্র জানায়, ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় গাজী নজরুল ইসলাম অন্যতম প্রধান আসামি। তার ব্যক্তিগত গাড়িচালকের দায়ের করা ওই মামলায় সোমবার তাকে হেফাজতে নেওয়া হয়।

সম্প্রতি এক নারীর সঙ্গে গাজী নজরুল ইসলামের অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে ‘নৈতিক স্খলনের’ অভিযোগে গত বুধবার (২২ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামী তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে।

পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে গাজী নজরুল ইসলামকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments