কেন মেসি-রোনালদোর সঙ্গে তুলনা করা হচ্ছে কেইনকে
ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন আবারও প্রমাণ করলেন যে বড় মঞ্চের জন্যই তিনি তৈরি। বুধবার ফিফা বিশ্বকাপ ২০২৬-এর রাউন্ড অব ৩২-এ ডিআর কঙ্গোর বিপক্ষে ২-১ গোলের জয়ে দলের দুটি গোলই করেন তিনি। এই জোড়া গোলে বিশ্বকাপে কেইনের মোট গোলসংখ্যা দাঁড়ালো ১৩, এতে তিনি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় ব্রাজিলের কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে গেলেন।
কঙ্গোর বিপক্ষে তার নায়কোচিত পারফরম্যান্সের পর অনেকেই তাকে আধুনিক ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তুলনা করেন। তবে বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড নিজেকে মাটিতেই রাখলেন।
রাউন্ড অব ১৬-তে ইংল্যান্ডের জায়গা নিশ্চিত করার পর মিক্সড জোনে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় কেইনকে জানানো হয়, তার সতীর্থ অ্যান্থনি গর্ডন তাকে মেসি ও রোনালদোর সঙ্গে তুলনা করেছেন। জবাবে কেইন বলেন, সাবেক বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের দুই কিংবদন্তিই ফুটবলের ‘শিখর’। একই সঙ্গে তিনি জানান, নিজের ক্যারিয়ারকে দীর্ঘায়িত করতে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
কেইন বলেন, এ কারণেই মাঠের বাইরের সব পরিশ্রম করা হয়। অনুশীলনে, বাড়িতে পুনরুদ্ধারের সময়, আইস বাথ নেয়া, চিকিৎসা করানো—এসব ছোট ছোট বিষয় আপনারা দেখেন না। কিন্তু এগুলোই আপনাকে দীর্ঘ সময় ধরে সর্বোচ্চ পর্যায়ে ধারাবাহিকভাবে খেলতে সাহায্য করে।
তিনি আরও বলেন, মেসি ও রোনালদোর মতো খেলোয়াড়রা এই বিষয়টির সর্বোচ্চ উদাহরণ। আমি এখন যতটা ভালো অনুভব করছি, সম্ভবত আগে কখনও করিনি। মাঠে নামার সময় আমি জানতাম, পর্দার আড়ালে করা সব পরিশ্রম আমাকে বড় মুহূর্তগুলোর জন্য প্রস্তুত করেছে। আজ মাঠে ঠিক সেটাই হয়েছে।
সুত্রঃ স্টার নিউজ
0 Comments