Header Ads Widget

Responsive Advertisement

মোদির ঘোষণার পরও দাবিতে অনড় আন্দোলনকারীরা


ভারতের রাজধানী দিল্লিতে চলমান ছাত্র আন্দোলন এবং বিরোধী নেতাদের ওপর পুলিশের অভিযানের পর এবার মুখ খুলেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দেশের তরুণদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দেন।

মোদি বলেন, "আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নয়।"

তিনি জানান, প্রশ্নফাঁস-সংক্রান্ত মামলাগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে সরকারের ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মোদি বলেন, শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। যারা দেশের তরুণদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

এদিকে প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটি এক্সে দেওয়া এক পোস্টে লিখেছে, "ধর্মেন্দ্র প্রধানকে অবশ্যই পদত্যাগ করতে হবে।"

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments