Header Ads Widget

Responsive Advertisement

যেসব এলাকায় আজ ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না

 যেসব এলাকায় আজ ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না


গ্যাস পাইপলাইনের জরুরি টাই-ইন কাজের জন্য আজ মঙ্গলবার (৭ জুলাই) সকাল থেকে টানা ১৬ ঘণ্টা দেশের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

সোমবার (৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জয়দেবপুর (গাজীপুর) থেকে কুমুদিনী (টাঙ্গাইল) পর্যন্ত ১০ ও ২০ ইঞ্চি ব্যাসের, ১৪০ পিএসআইজি গ্যাস পাইপলাইনের জরুরি টাই-ইন কাজের জন্য মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এর ফলে গাজীপুর ডিভিশনের আওতাধীন জয়দেবপুর, নাওজোর, ইটাহাটা, কড্ডা, কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, সফিপুর, চন্দ্রা (পল্লী বিদ্যুৎ), কালিয়াকৈর ও মির্জাপুর এলাকার ১০ ও ২০ ইঞ্চি, ১৪০ পিএসআইজি লাইনের সঙ্গে সংযুক্ত সব শিল্পকারখানা, ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট এবং সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

এছাড়া আশপাশের এলাকায় সাময়িকভাবে গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments